সাপের বিশ্বকোষ

সাপের তথ্যভান্ডারবাংলাদেশ

বাংলাদেশের সকল বিষধর ও নির্বিষ সাপের বিস্তারিত তথ্য, ছবি, এবং শনাক্তকরণ নির্দেশিকা।

৫০+ প্রজাতি

মৃদু বিষধর সাপ: এদের বিষ মানুষের জন্য সাধারণত প্রাণঘাতী নয়, তবুও কামড় খেলে অনুগ্রহ করে চিকিৎসা নিন এবং রেসকিউ টিমকে কল করুন।

মোট 19টি মৃদু বিষধর প্রজাতি

কালনাগিনী
মৃদু বিষধর

কালনাগিনী

Chrysopelea ornata

এরা বাতাস ব্যবহার করে এক গাছ থেকে অন্য গাছে গ্লাইড করতে পারে।

বিস্তারিত দেখুন
লাউডগা
মৃদু বিষধর

লাউডগা

Ahaetulla nasuta

দেখতে লাউ গাছের ডগার মতো সবুজ ও সরু।

বিস্তারিত দেখুন
ফনিমনসা
মৃদু বিষধর

ফনিমনসা

Boiga trigonata

নিশাচর সাপ। চোখের মণি বিড়ালের মতো খাড়া বলে এই নাম।

বিস্তারিত দেখুন
সবুজ ফণিমনসা
মৃদু বিষধর

সবুজ ফণিমনসা

Boiga cyanea

আবাসস্থল; এদের সাধারণত বাংলাদেশ, ভারত (আসাম, অরুণাচল,সিকিম,দার্জিলিং, পশ্চিমবঙ্গ, আন্দামান & নিকোবার দ্বীপপুঞ্জ), কলম্বিয়া, ভুটান, মায়ানমার, নেপাল, থাইল্যান্ড এবং ভিয়েতনামে এদের পাওয়া যায়। এরা সাধারণত বৃক্ষবাসী কিন্ত কখনো কখনো খাবারের খোঁজে ভূমিতে নেমে আসে।

বিস্তারিত দেখুন
বাংলার ফণিমনসা
মৃদু বিষধর

বাংলার ফণিমনসা

Boiga cynodon

এটি Bangle Cat Snake বা বঙ্গীয় ফণিমনসা নামেও পরিচিত।

বিস্তারিত দেখুন
খয়েরী ফণিমনসা
মৃদু বিষধর

খয়েরী ফণিমনসা

Boiga ochracea

বিষের ধরন: Mildly venomous (মৃদু বিষধর) খাদ্য: গিরগিটি, ব্যাঙ, গেছো ইঁদুর, কাঠবিড়ালি, পাখি এমনকি অন্য সাপও শিকার করে থাকে।

বিস্তারিত দেখুন
পূবের ফণিমনসা
মৃদু বিষধর

পূবের ফণিমনসা

Boiga gokool

বিষের ধরন- মৃদু বিষধর (মানুষের জন্য ক্ষতিকর নয়) খাদ্যতালিকা- ব্যাঙ, গিরগিটি,ইঁদুর ইত্যাদি।

বিস্তারিত দেখুন
চোখী ফণিমনসা
মৃদু বিষধর

চোখী ফণিমনসা

Boiga siamensis

বিষের ধরন-মৃদু বিষধর (মানুষের জন্য ক্ষতিকর নয়) খাদ্যতালিকা-ব্যাঙ, গিরগিটি,ইঁদুর ইত্যাদি।

বিস্তারিত দেখুন
চিত্রিত ফণিমনসা
মৃদু বিষধর

চিত্রিত ফণিমনসা

Boiga multomaculata

বিষের ধরন-মৃদু বিষধর (মানুষের জন্য ক্ষতিকর নয়) খাদ্যতালিকা-ব্যাঙ, গিরগিটি,ইঁদুর ইত্যাদি।

বিস্তারিত দেখুন
নোনাবোড়া
মৃদু বিষধর

নোনাবোড়া

Cerberus rynchops

প্রচলিত নামঃ- অঞ্চলভেদে কুকুরমুখো নোনা বোরা,জলবোরা ইত্যাদি নামে ডাকা হয় । বিষের ধরনঃ- মৃদু বিষধর, ( নিউরোটক্সিন)। খাদ্য তালিকাঃ- কুঁচে মাছ, ছোট মাছ,ব্যাঙ,কাঁকড়া,চিংড়ি ও শামুক এদের প্রধান খাবার।

বিস্তারিত দেখুন
মেটে/মাইট্টা সাপ
মৃদু বিষধর

মেটে/মাইট্টা সাপ

Enhydris enhydris

প্রচলিত নাম- মেটে, মাইট্যা, পাইন্যা, পানি সাপ, মেটুলি, মেটেলি বিষের ধরন: মৃদু বিষধর খাদ্য তালিকা- প্রধানত মাছ খেয়ে থাকে। এছাড়াও ব্যাঙ এবং ছোট স্তন্যপায়ী প্রাণীও খায়। অঞ্চল- সারাদেশে পুকুর, খাল-বিল, নদী, ধানখেত প্রভৃতি মিঠা পানির জলাশয়ে একে দেখতে পাওয়া যায়।

বিস্তারিত দেখুন
মুখোসি পাইন্না সাপ
মৃদু বিষধর

মুখোসি পাইন্না সাপ

Homalopsis buccata

মুখোশপরা পানি সাপ বা Masked water snake নিশাচর ও মৃদুবিষধর সাপ।

বিস্তারিত দেখুন
সাইবোল্ডের পাইন্যা সাপ
মৃদু বিষধর

সাইবোল্ডের পাইন্যা সাপ

Ferania sieboldii

প্রচলিত নামঃ- সারা দেশে পাওয়া যায়না বললেই চলে, তাই প্রচলিত নামেরও প্রচলন নেই। বিষের ধরনঃ- মৃদু বিষধর, মানুষের জন্য একদমই ক্ষতিকর নয়। খাদ্য তালিকাঃ- প্রধানত মাছ খেয়ে থাকে। এছাড়াও ব্যাঙ এবং ছোট স্তন্যপায়ী প্রাণীও খায়।

বিস্তারিত দেখুন
লাউডগা
মৃদু বিষধর

লাউডগা

Ahaetulla anomala

প্রচলিত নামঃ- লাউডগা, সুতানালী, জিংলাপোড়া, বাঁশপাতালি, উড়ুক্কু সাপ, পঙখীরাজ সাপ । বিষের ধরনঃ- মৃদু বিষধর (হিমোটক্সিন)। খাদ্য তালিকাঃ- সাধারণত লিজার্ড, ব্যাঙ, ইঁদুর, ছোট পাখি খেয়ে থাকে। বাসস্থান ও অঞ্চলঃ- দেশের পশ্চিম, দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পশ্চিমাঞ্চলে দেখতে পাওয়া যায়।

বিস্তারিত দেখুন
লাউডগা
মৃদু বিষধর

লাউডগা

Ahaetulla flavescens

প্রচলিত নামঃ- লাউডগা, সুতানালী, জিংলাপোড়া, বাঁশপাতালি, উড়ুক্কু সাপ, পঙখীরাজ সাপ। বিষের ধরনঃ- মৃদু বিষধর (হিমোটক্সিন)। খাদ্য তালিকাঃ- সাধারণত লিজার্ড, ব্যাঙ, ইঁদুর, পাখি খেয়ে থাকে। বাসস্থান ও অঞ্চলঃ- সারাদেশেই কমবেশি দেখতে পাওয়া যায়। এরা সাধারণত গাছ, ঝোপঝাড়, বাঁশঝাড়ে বসবাস করে।

বিস্তারিত দেখুন
উজ্জ্বল প্যারাবন
মৃদু বিষধর

উজ্জ্বল প্যারাবন

Gerarda prevostiana

আমাদের দেশের উপকূলীয় অঞ্চলের বেশ দূর্লভ সাপ। লোনাপানিতে উপকূলীয় অঞ্চল, সুন্দরবন সহ সামুদ্রিক মোহনা অঞ্চলে বসবাস করে। প্রধাণত সুন্দরবনে দেখতে পাওয়া যায়।

বিস্তারিত দেখুন
ছদ্মবোড়া
মৃদু বিষধর

ছদ্মবোড়া

Psammodynastes pulverulentus

প্রচলিত নাম: পাহাড়ি সাপ, নকল বোড়া সাপ। এরা সিলেট ও চট্টগ্রামের মিশ্রচিরসবুজ বনের বাসিন্দা। এদের প্রধান খাদ্য ব্যাঙ, অঞ্জন, ছোট সাপ,টিকটিকি ইত্যাদি।

বিস্তারিত দেখুন
কাঁকড়া ভুক সাপ
মৃদু বিষধর

কাঁকড়া ভুক সাপ

Fordonia leucobalia

বাংলাদেশের অন্যতম বিরল প্রজাতির সাপ।

বিস্তারিত দেখুন
দেশী ডিমখোর
মৃদু বিষধর

দেশী ডিমখোর

Boiga westermanni

বাংলাদেশের অন্যতম বিরল প্রজাতির সাপ। নির্বিষ সাপ,এমন কি দাঁতহীন সাপ। এরা কামড়াতে পারে না। শুধু মাত্র ডিম খেয়ে বেচে থাকে।

বিস্তারিত দেখুন