বইঠা টেবি সামুদ্রিক সাপ
সকল সাপ
বিষধরনিউরোটক্সিক (স্নায়ু বিষ)IUCN: Least Concern

বইঠা টেবি সামুদ্রিক সাপ

Shaw’s Sea Snake

Hydrophis curtus

Shaw's Sea Snake / খাটো সামুদ্রিক সাপ বৈজ্ঞানিক নাম:Hydrophis curtus অন্যান্য নামঃHardwick's Sea Snake, Spine-bellied Sea Snake মোটা, খাটো এবং নলাকার। লেজ চ্যাপ্টা বৈঠার মতো রঙ: পিঠ জলপাই-সবুজ থেকে ধূসর-বাদামি। সারা শরীরে কালো ডোরা বা ব্যান্ড থাকে। ব্যান্ডগুলো পিঠে বেশি চওড়া, পেটের দিকে সরু হয়ে যায় 3. পেট: হালকা হলুদাভ-সাদা মাথা: তুলনামূলক ছোট, কালো দাগ থাকতে পারে সবচেয়ে বড় বৈশিষ্ট্য - কাঁটাযুক্ত আঁশ এই সাপের পুরো শরীরে ছোট ছোট কাঁটার মতো আঁশ থাকে। এজন্যই এর নাম "Spine-bellied"। পুরুষের কাঁটা মেয়েদের চেয়ে বেশি উঁচু ও ধারালো এই কাঁটা সাঁতারের সময় পানির ঘর্ষণ কমায় এবং প্রজননের সময় কাজে লাগে অন্যান্য সামুদ্রিক কেউটের তুলনায় এটা খাটো ও মোটা এরা ডিম না, সরাসরি বাচ্চা দেয় অত্যন্ত বিষধর এরা, সামনের দিকে বিষদাঁত। বিষ নিউরোটক্সিক। তবে এরা মানুষকে সহজে কামড়ায় না তথ্যসূত্রঃউইকিপিডিয়া

পাওয়া যায়:

বাংলাদেশ

বিষের তীব্রতা

খুব উচ্চ - দ্রুত চিকিৎসা প্রয়োজন

আকার

দৈর্ঘ্য:৯০ সেমি - ১৪০ সেমি পর্যন্ত হয়

রঙ ও চিহ্ন

জলপাই সবুজ বা ধুসর বাদামী, পেট হলুদাভ সাদা, পিঠে গাড়ো বা কালো বাদামি ব্যান্ড থাকে

বাসস্থান

ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, অস্ট্রেলিয়ার উপকূলীয় অগভীর পানি

খাদ্য

চিংড়ি ও ছোট মাছ খায়।

আচরণ

এরা বিষধর হলেও লাজুক। বিরক্ত না করলে কামড়ায় না।