ছোট মাথা সামুদ্রিক সাপ।
সকল সাপ
বিষধরনিউরোটক্সিক (স্নায়ু বিষ)IUCN: Least Concern

ছোট মাথা সামুদ্রিক সাপ।

Narrow-headed Sea Snake

Hydrophis cantoris

প্রজাতির বৈশিষ্ট্য: ছোট মাথা, দীর্ঘ দেহ, দেহের অগ্রভাগ সরু; পুরু অংশে আঁশ পাশাপাশি স্থাপিত; বিষদাঁতের পশ্চাতে ৫-৬ টি মাড়ির দাঁত; ঘাড়ে ২৩-২৫ টি (বিরল ক্ষেত্রে ২১ টি) এবং পশ্চাৎ দেহে ৪১-৪৮ টি আঁশের সারি 23-25 (ঘাড় থেকে দেহের মধ্যভাগে ১৮-২৪ টি পর্যন্ত সারির সংখ্যা বৃদ্ধি পায়); উদরভাগ অনুদৈর্ঘ্য রন্ধ্র দ্বারা বিভক্ত। ক্যান্টরের সরুমাথা সামুদ্রিক সাপের সংরক্ষণ অবস্থা:অপ্রতুল-তথ্য (আইইউসিএন ৩.১) বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস: জগৎ/রাজ্য:অ্যানিম্যালিয়া (Animalia) পর্ব:কর্ডাটা (Chordata) শ্রেণি:রেপটিলিয়া (Reptilia) বর্গ:স্কোয়ামাটা (Squamata) উপবর্গ:সারপেন্টস (Serpentes) পরিবার:এলাপিডি(Elapidae) গণ:Hydrophis Günther, ১৯৬৪ প্রজাতি: H. cantoris দ্বিপদী নাম Hydrophis cantoris তথ্যসূত্রঃউইকিপিডিয়া

পাওয়া যায়:

বাংলাদেশ

বিষের তীব্রতা

খুব উচ্চ - দ্রুত চিকিৎসা প্রয়োজন

আকার

দৈর্ঘ্য (পুরুষ) ১,৪৫০ মিমি (৫৭ ইঞ্চি), (নারী) ১,৮৮০ মিমি (৭৪ ইঞ্চি); লেজের দৈর্ঘ্য (পুরুষ) ১২০ মিমি (৪.৭ ইঞ্চি), (নারী) ১৪০ মিমি (৫.৫ ইঞ্চি).

রঙ ও চিহ্ন

1.পিঠের দিক:জলপাই-বাদামী, ধূসর-সবুজ বা গাঢ় বাদামী 2.পেটের দিক: ক্রিম সাদা বা হালকা হলুদাভ 3. ডোরা:সারা শরীরে ৩০-৫০ টা হালকা গাঢ় বাদামী/কালো ব্যান্ড থাকে। বয়স বাড়লে ব্যান্ডগুলো ঝাপসা হয়ে যায় ২. মাথার রঙ:মাথা শরীরের চেয়ে একটু গাঢ় হয়। অনেক সময় মাথায় ছোট ছোট সাদা ফোঁটা দেখা যায়। চোখের চারপাশে হালকা রিং থাকে। হালকা ধূসর-সবুজ। ব্যান্ড কম এবং সরু। পেট পুরো সাদা।

বাসস্থান

Hydrophis cantoris বা ক্যান্টরের সরুমাথা সামুদ্রিক সাপ হলো একটি সামুদ্রিক বিষাক্ত সাপের প্রজাতি যা ভারত মহাসাগরের সৈকত, উপসাগর ও সামুদ্রিক জলাশয়ে পাওয়া যায়।

খাদ্য

ছোট ইল,গোবি মাছ ও চিংড়ি

আচরণ

বিষধর কিন্তু খুবই শান্ত ও নিরীহ প্রকৃতির,মানুষ দেখলে পালায়,বিরক্ত করলে আত্নরক্ষায় কামড়ায়