জলঢোঁড়া
সকল সাপ
নির্বিষIUCN: Least Concern

জলঢোঁড়া

Checkered Keelback

Fowlea piscator

বাংলা নাম: জলঢোঁড়া ইংরেজি নাম: Checkered Keelback বৈজ্ঞানিক নাম: Fowlea piscator পরিবার: Natricidae

পাওয়া যায়:

সারাদেশে বিস্তৃত

আকার

সাধারণত ৭০–১২০ সেমি লম্বা হয়। বড় হলে প্রায় ১.৫ মিটার পর্যন্ত হতে পারে।

রঙ ও চিহ্ন

সাধারণত জলপাই, বাদামি বা ধূসর-বাদামি।

বাসস্থান

পুকুর খাল নদী বিল ও হাওর ধানক্ষেত জলাভূমি

খাদ্য

মাছ ব্যাঙ ও ব্যাঙাচি ছোট জলজ প্রাণী মাঝে মাঝে ছোট কাঁকড়া

আচরণ

দিনের বেলায় বেশি সক্রিয়। অত্যন্ত ভালো সাঁতারু ও ডুবুরি। মানুষ দেখলে পালিয়ে যায়। ধরা হলে জোরে কামড়াতে পারে এবং দুর্গন্ধযুক্ত তরল ছাড়তে পারে।

মজার তথ্য

  • 1গোখরার মতো ঘাড় ফুলাতে পারে কিন্তু ফণা নেই
লুকএলাইক তুলনা

জলঢোঁড়া বনাম পদ্ম গোখরা

গোখরার সাথে গুলিয়ে ফেলা হয়। তবে ঢোড়া সাপের ফণা নেই।

জলঢোঁড়া
নির্বিষ

জলঢোঁড়া

Fowlea piscator

বাংলা নাম: জলঢোঁড়া ইংরেজি নাম: Checkered Keelback বৈজ্ঞানিক নাম: Fowlea piscator পরিবার: Natricidae

পদ্ম গোখরা
বিষধর

পদ্ম গোখরা

Naja kaouthia

ফণায় একটি গোল দাগ (মনোকল/পদ্ম চিহ্ন) থাকে। বাংলাদেশে সাপে কামড়ের সবচেয়ে বেশি ঘটনা এই সাপের কারণে ঘটে।

বিস্তারিত দেখুন

সতর্কতা: সাপ শনাক্ত করতে না পারলে কাছে যাবেন না। সর্বদা নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং রেসকিউ টিমকে কল করুন।